• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ, ভোট স্থগিতের দাবি পরওয়ারের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৫২ পিএম
প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ, ভোট স্থগিতের দাবি পরওয়ারের

গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই কারচুপি, অনিয়ম ও জাল ভোটের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার দাবি করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটে। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতারা কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর নিয়েছেন। কিছু কেন্দ্রে জামায়াত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শ্রীবর্দী এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতায় জাল ভোটের ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান তিনি।


Side banner
Link copied!