• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আলোচনার ভিত্তিতে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ হবে: তথ্যমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৪৯ পিএম
আলোচনার ভিত্তিতে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ হবে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে স্টেকহোল্ডারদের মতামত নিয়ে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমালোচনামূলক ও অনুসন্ধানী ভূমিকা সরকারের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনে। তিনি ‘রিফর্ম ট্র্যাকার’-এর মতো ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।

তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইন, মিডিয়া সংস্কার এবং নির্যাতিত সাংবাদিকদের সুরক্ষায় একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন নীতিমালা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে এখনো সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ হয়নি। তবে বিষয়টি নিয়ে কাজ চলছে এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


Side banner
Link copied!