• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

আবার সিটি–রিয়াল মুখোমুখি, ড্র’কে ‘অদ্ভুত’ বলছেন গার্দিওলা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৫৩ এএম
আবার সিটি–রিয়াল মুখোমুখি, ড্র’কে ‘অদ্ভুত’ বলছেন গার্দিওলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। গ্রুপপর্বে দেখা হওয়ার পর শেষ ষোলোর ড্রয়েও একই প্রতিপক্ষ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর এটি হবে রিয়ালের বিপক্ষে গার্দিওলার ১৩তম ম্যাচ। ২০২১-২২ মৌসুম থেকে টানা নকআউট পর্বে দুই দলের লড়াই ইউরোপীয় ফুটবলে এক ধরনের নিয়মিত দ্বৈরথে পরিণত হয়েছে। চলতি মৌসুমের লিগ পর্বেও দুই মাস আগে মুখোমুখি হয়েছিল তারা।

ড্র শেষে গার্দিওলা বলেন, একই মৌসুমে গ্রুপপর্বের প্রতিপক্ষের সঙ্গে আবার প্রথম নকআউটে দেখা হওয়া কিছুটা অস্বাভাবিক। তবে নতুন ফরম্যাটে এমন পুনরাবৃত্তি সম্ভব এবং বাস্তবতা মেনে নিয়েই এগোতে হবে।

তিনি উদাহরণ টেনে বলেন, ইংলিশ ফুটবলে প্রিমিয়ার লিগ ও কাপ মিলিয়ে একই দলের বিপক্ষে একাধিকবার খেলতেই হয়। সময়ের সঙ্গে ফরম্যাট বদলাবে, দলগুলোকেও মানিয়ে নিতে হবে।

শেষ ষোলো পেরোতে পারলে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ বা আটালান্তা; সেমিফাইনালে রয়েছে পিএসজির সম্ভাবনা। তবে ‘কঠিন অর্ধে’ পড়ার ধারণা উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেন, চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি দলই শক্তিশালী—সেরা হতে হলে সেরাদের হারাতেই হবে।

সাম্প্রতিক বছরগুলোতে সিটি–রিয়াল লড়াই ইউরোপের নতুন ক্লাসিক দ্বৈরথে রূপ নিয়েছে। নতুন ফরম্যাটে সেই উত্তাপ আবারও ফিরছে।


Side banner
Link copied!