দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭১ জনে দাঁড়িয়েছে; যার মধ্যে ১ হাজার ২৬৫ জন উপসর্গ নিয়ে এবং ১০৬ জন রোগ শনাক্ত হওয়ার পর মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে মৃত্যুবরণকারী আট শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল এবং বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে। বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে; এ ছাড়া উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো এবং মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে।
আপনার মতামত লিখুন :