• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৪,৪৩২ টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:৫১ এএম
সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৪,৪৩২ টাকা

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ করে জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-যোগানের ওপর ভিত্তি করে সোনার দামে আবারও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Side banner
Link copied!