আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দেশের ১০টি জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন।
প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ ১০টি জেলায় এই কার্যক্রম চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সার, বীজ এবং অন্যান্য কৃষি প্রণোদনা স্বচ্ছ ও সহজ উপায়ে সরাসরি গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে কৃষি সহায়তা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকরা উপকৃত হবেন।
আপনার মতামত লিখুন :