• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ হবে: সালাহউদ্দিন আহমদ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৩৬ পিএম
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ হবে: সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদের কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে এই ভাষণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যক্রম শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে। এরপর সংসদের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান শেষ হলে আবার অধিবেশন বসবে এবং সেখানে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, এরপর বিভিন্ন সুপ্রস্তাব সংসদে উত্থাপন করা হবে এবং সেগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিন আইনমন্ত্রী একসঙ্গে ৩০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব কার্যক্রম শেষে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদীয় কয়েকটি স্থায়ী কমিটিও গঠন করা হতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আগামী ১৫ মার্চ সংসদের আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে সংসদের কার্যক্রমে বিরতি দেওয়া হতে পারে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!