• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইরান যুদ্ধের সংঘাতে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:০৭ এএম
ইরান যুদ্ধের সংঘাতে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল বলেন, “অপারেশন এপিক ফিউরি” নামের সামরিক অভিযান শুরুর পর টানা ১০ দিনের সংঘর্ষে এসব সেনা আহত হন।

তিনি জানান, আহতদের অধিকাংশের আঘাত তুলনামূলকভাবে হালকা ধরনের। তাদের মধ্যে ১০৮ জন সেনা ইতোমধ্যে সুস্থ হয়ে আবার দায়িত্বে ফিরে গেছেন।

তবে আটজন সেনার অবস্থা গুরুতর বলে জানা গেছে এবং তারা উন্নত চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। সর্বশেষ নিহত সেনার মরদেহ সোমবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমানঘাঁটিতে আনা হয়।

প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা আরও বলেন, অনেক সময় কোনো ঘটনায় আহত সেনারা তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেন না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আহত সেনার প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!