সাংবাদিক আলিফ হত্যা: আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা